মালদা

বানভাসি মানুদের খাবার বিলি করলেন বিধায়িকা ও বিদ্যালয়ের পড়ুয়া নিজেরায় নিজেদের মধ্যে চাঁদা তুলে

বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়ে ত্রান তুলে দিলেন মালদার মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়িকা সাবিনা ইয়াসমিন।বৃহস্পতিবার সকালে বিধায়িকা নিজে এবং দলীয় কর্মীদের নিয়ে পৌঁছে গিয়েছিলেন চাঁচল মহকুমা এলাকার পৌঁছে গিয়ে ত্রাণ সামগ্রী তুলে দেন।

            জানা যায়, এদিন মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়িকা সাবিনা ইয়াসমিন নিজস্ব তহবিল থেকে বন্যা দুর্গতদের প্রায় ১৫০০ জন পরিবারের হাতে শুকনো খাবার তুলে দেন। নৌকা নিয়ে চাঁচল মহকুমার বিভিন্ন দুর্গম এলাকায় পৌঁছে গিয়ে ত্রাণ তুলে দেন।

            পাশাপাশি মালদার রতুয়া দৌলতনগর উচ্চবিদ্যালয়ের পক্ষ থেকেও বন্যা দুর্গতদের ত্রাণ বিলি করা হয়। এদিন এই বিদ্যালয়ের পক্ষ থেকে হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকের মিয়াহাট, জানকীনগর সহ বিভিন্ন এলাকায় পৌঁছে গিয়ে খিচুরি এবং পানীয় জল তুলে দেওয়া হয়।

            অন্যদিকে রতুয়া এক নম্বর ব্লকের ভালুকা রায় মোহন মোহনী মোহন বিদ্যাপীঠের পক্ষ থেকে বানভাসিদের হাতে ত্রাণ তুলে দেওয়া হয়। এদিন এই বিদ্যালয়ের পড়ুয়া নিজেরায় নিজেদের মধ্যে চাঁদা তুলে বানভাসিদের মধ্যে ত্রাণ তুলে দেন।